27/08/2026 : 1:11 AM
খেলা

বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কলানবগ্রাম চক্রের

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদদাতা,  ২৪ জানুয়ারী ২০২৩:


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কলানবগ্রাম চক্রের প্রাথমিক, নিঃ বুঃ বিদ্যালয় ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দলুই বাজার অনাথ সমিতি ফুটবল মাঠে।

উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিপিএসসি চেয়ারম্যান তথা মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট আনিশা, মেমারি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভজন ঘোষ ও কলা নবগ্রাম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মন্ডল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ।

বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০মিটার, লং জাম্প, হাই জাম্প, সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক মহঃ জাহাঙ্গীর।

Related posts

ফুটবল প্রতিযোগিতায় জয়ী মেমারির জয়দীপ একাদশ

E Zero Point

শতবর্ষের ফুটবল ডার্বিতে এটিকে মোহনবাগান জয়ী

E Zero Point

মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন