10/08/2026 : 7:14 PM
খেলা

ফুটবল প্রতিযোগিতায় জয়ী মেমারির জয়দীপ একাদশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি, ৭ মার্চ ২০২৩:


রবিবার মিলন বন্দি ক্লাব হুগলি জেলার কোন্নগরে ৭ দিন ব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।
ফাইনাল খেলায় মেমারির জয়দীপ একাদশ টসের মাধ্যমে লেকটাউনের নিউ ডাপুর ইউনাইটেডকে হারিয়ে জয়ী হয়। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন জয়দীপ একাদশের উজ্জ্বল হাওলাদার।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জাতীয় খেলোয়াড় বিকাশ পাঁজা, সমিত মুখার্জী ও অভিজিৎ রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষ্যকার বিপ্লব দাসগুপ্ত, কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, পঞ্চায়েত প্রধান, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল সহ অন্যান্যরা।

জয়দীপ একাদশের শুভেচ্ছক জয়ন্ত সাহা জানান, বাঙালির ‘খেলা’ আর ‘রাজনীতি’র জগতে উৎসাহ ও আগ্ৰহটা বরাবর খুব বেশি। আসলে বাঙালি খেলা, বিশেষত ফুটবলের ব‍্যাপারে চুলচেরা বিশ্লেষণ করতে বসে। ফুটবল আবেগ আমাদের রক্তে মিশে আছে। ফুটবল আর রাজনীতি ছাড়া বাঙালিকে কেউ বাঙালি বলে চিনবেনা, এরকম একটা ট‍্যাগলাইনের জন্য গোটা বিশ্বের মানুষের কাছে বাঙালি জাতি খুব কাছের। আর সেই কারণেই মেমারি তথা আশেপাশে এলাকার নব উদিত খেলোয়াড় তৈরির লক্ষ্যে জয়দীপ একাদশ খেলার মাঠে তার স্বপ্ন পূরণে খেলে যাবে।

Related posts

মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির উদ্যোগে একদিনের ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

ম্যাচে ড্র, মাঠ থেকে ফেরার পথে বেনফিকার টিম বাসে হামলা

E Zero Point

করোনা বাধা পেরিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় আইপিএল

E Zero Point

মতামত দিন