30/08/2026 : 10:12 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

জিরো পয়েন্ট নিউজ–রক্তিম সিদ্ধান্ত, কান্দি,২৫ জানুয়ারী ২০২৩:


পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ, তৃণমূলের পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা, ভাগ্যের জোরে অল্পের জন্য প্রাণে বাঁচলো পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় রানীনগর  ১ নম্বর ব্লকের লোচনপুর এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধান মোঃ আলতাফ সেখ।

জানা যায় তিনি মোটর বাইকে করে শহর মুর্শিদাবাদে আসছিলেন তখনই প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। প্রধানের কোমরে দুষ্কৃতিদের ছড়া গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তৃণমূলের প্রাক্তন প্রধান, আশংকা জনক অবস্থায় তাকে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তার প্রাথমিক চিকিৎসা করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তৃণমূলের প্রাক্তন প্রধান আলতাফ সেখকে। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।

Related posts

ক্যান্সার আক্রান্ত আদিবাসী যুবকের পাশে দাঁড়িয়ে লক্ষাধিক টাকা তুলে দিলেন লেখক

E Zero Point

মেমারি শহর জয় হিন্দ বাহিনীর নতুন মুখ

E Zero Point

কাজ করতে পারছেন নাঃ মেমারিতে আদিবাসী পঞ্চায়েত সদস্যার ইস্তফা প্রকাশের ইচ্ছে

E Zero Point

মতামত দিন