30/08/2026 : 1:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মরণে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৪ ফেব্রুয়ারি ২০২৩:


পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার পালসিট টোলপ্লাজা কর্মীবৃন্দদের উদ‍্যোগে টোল প্লাজার পাশে স্বর্গীয় রাম প্রসাদ মন্ডল মঞ্চে একটি রক্ত দান শিবিরের আয়োজিত হয়। রক্তদান শিবিরে ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন ক‍্যামরি বেসরকারী হাসপাতাল বর্ধমান।

উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ওসি সুদিপ্ত মুখার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই ব‍্যানার্জী প্রমুখ।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। এদিন পালসিট টোলপ্লাজায় রক্তদান শিবিরে পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি উপস্থিত সকলেই শ্রদ্ধাজ্ঞাপন করেন।

 

Related posts

সদিচ্ছা ফাউন্ডেশনের পথ চলা শুরু কালনায়

E Zero Point

সরকারী প্রকল্পের প্রচারাভিযান পূর্বস্থলীতে

E Zero Point

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন