31/08/2026 : 11:00 AM
টলি-বলি-কলি-হলিবিনোদন

নারীর প্রতি বৈষম্য বিশ্বজুড়েঃ এবার সেই নিয়ে মিউজিক ভিডিও

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩:


যুগ যতই বদলাব না কেন পৃথিবীর সব জায়গায় নারীর প্রতি বৈষম্য বেশ জায়গা জুড়ে এখনো অব্দি টিকে রয়েছে। শুধু বৈষম্যই নয় রয়েছে ভয় লাঞ্ছনা নির্যাতনের মতো অন্ধকারাচ্ছন্ন ভয়াল দিক। কিন্তু তাই বলে কি নারীরা নিজেদের মতন ভ্রমণ করতে পারবে না? অবশ্যই পারবে।

এই রকমই ভাবনা নিয়ে তৈরি হয়েছে জয়দেব মণ্ডল নিবেদিত কাজল নস্কর পরিচালিত ” জি.. লে.. জারা..” মিউজিক ভিডিও। এই অ্যালবামে আছে পাঁচ মহিলা বন্ধুদের ম্যাঙ্গালোরে ঘুরতে গিয়ে জীবন উপভোগ করার উচ্ছ্বাস.. অভিনয়ে রয়েছে শ্রীজানা তিখাত্রী দর্জি, ফাল্গুনী মিশ্র অ্যালিস রোশনি মিশ্র, রাজর্ণ বিশ্বাস, মধুরিমা বিশ্বাস, অঙ্কিতা রায় এলিস হিয়া রায় এবং হানি পাহওয়া।


অন্যদিকে গান গেয়েছেন সৃষ্টি ভাণ্ডারী। এছাড়াও এই অ্যালবামে র‌্যাপার হানি পাহওয়ারের র‌্যাপ আরো আকর্ষণীয় করে তুলেছে… সম্প্রতি ১৮ই ফেব্রুয়ারী জ্যোতি প্রোডাকশনের ব্যানারে T series এ মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও জি.. লে.. জারা..” ।

Related posts

অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি নিয়ে “ম্যাজিক”-ছবির মহরৎ হয়ে গেল

E Zero Point

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান

E Zero Point

আন্তর্জাতিক সম্মান এনে দিল বাংলা ছবি ‘খুর’

E Zero Point

মতামত দিন