19/04/2026 : 9:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১ এপ্রিল ২০২৩:


পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তি। মৃত ব্যক্তি মন্তেশ্বরে ব্লকের অন্তর্গত আজহারনগর গ্রামে বাসিন্দার। জাানাযায় শুক্রবার মন্তেশ্বরে ব্লকের অন্তর্গত আজহারনগর গ্রামে ফিরদৌস শেখ নামে এক ব্যক্তি গ্রাম থেকে মাঠে যাচ্ছিলো বোরো ধানের জমি দেখতে মাঠে যাওয়ার পথে বৈদ্যুতিক তার ছিড়ে রাস্তায় পড়ে থাকায় অসাবধানতায় সেই তারে পা লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে।

গ্রামে অন্যান্য মানুষেরা মাঠে যেতে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ফিরদৌস শেখ। তড়িঘড়ি গ্রামে মানুষ তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Related posts

করোনার জের, মঙ্গলকোটে গ্রামবাসীরা করলেন রাস্তা বন্ধ

E Zero Point

পিন্ডিরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাহাড়পুরে রক্তদান অনুষ্ঠান

E Zero Point

ছটপুজো উপলক্ষে বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মতামত দিন