06/09/2026 : 10:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি সাতগেছিয়াতে রামনবমী পালন

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১ এপ্রিল ২০২৩:


চৈত্র মাসে শুক্লা নববী তিথিতে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেন। এই দিনটিকে সনাতন ধর্ম অবলম্বী সকল মানুষ তথা ভক্তরা বিশেষভাবে প্রার্থনা করেন ভগবান শ্রী রামচন্দ্ররে কাছে।

মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া, বৃহস্পতিবার বর্ধমান কানলা রোড সংলগ্ন মনসাতলা এলাকায় রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পুজো, হোম যজ্ঞ ও হনুমান চল্লিশা পাঠ অনুষ্ঠিত হয়। শুক্রবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা  সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা নিরঞ্জন করা হয়। শোভাযাত্রাটি পুজো প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কানলা রোড পরিক্রমা করে। সন্ধ্যার বেলায় প্রায় ২,০০০ ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনবমী উদযাপন সমিতির সভাপতি বুদ্ধদেব মন্ডল, কোষাধক্ষ অনুপ হালদার, উদযাপন কমিটির সদস্য পিন্টু ভান্ডারী, বিশ্বজিৎ পোদ্দার, রুনু ক্ষেত্রপাল, লালমোহন মুর্মু, মিতালী ভট্টাচার্য, পরিমল চন্দ্র শীল, সুমন মন্ডল সকল সদস্য ও ভক্তবৃন্দ।

Related posts

সিএসপি ফেডারেশনের কর্মীদের আন্দোলন

ezeropoint +91 7797331771

তৃনমূল ছেড়ে ১৬০ টি পরিবার বিজেপিতে

ezeropoint +91 7797331771

দিনের আলোয় উধাও সরকারি স্কুল ভবন

মতামত দিন