30/08/2026 : 6:48 PM
আমার দেশ

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে মেমারির দশম শ্রেণির ছাত্র

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ১৭ এপ্রিল ২০২৩:


ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র অনুরাগ মান্না । আগামী ১৪ মে ইসরোর সেন্টারে পৌঁছাবে অনুরাগ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ২৭ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে সে। এ খবরে খুশির হাওয়া তার স্কুল ও এলাকায়।


অনুরাগের বাবা শ্যামল কুমার মান্না ও মা সাধনা মান্না জানায়, ছোটবেলা থেকেই মহাকাশ ওকে ভাবায় , ভবিষ্যতে তাঁর লক্ষ্য মহাকাশ বিজ্ঞানী হওয়া। স্বপ্নের পেছনে ছুটতে তাঁকে বরাবর অনুপ্রেরণা দিয়ে চলেছেন তার বিদ্যালয় ও বাবা মা।

শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সমগ্ৰ ভারত থেকে লোক্ষাধিক ছাত্র ছাত্রীর মধ্য থেকে মাত্র ৩৫০ জন সুযোগ পেয়েছে। ১০ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে অনুরাগ।

তার স্কুলের প্রিন্সিপাল অরুন কান্তি নন্দি বলেন, ‘ ছাত্র ছাত্রী দের প্রতিভা কে খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা , তার ই আবারও ফল পেলাম।

Related posts

করোনাকে হারিয়ে সুস্থ প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং

E Zero Point

পঞ্চদশ অর্থ কমিশনের অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের বৈঠক আগামীকাল

E Zero Point

বন ধন বিকাশ যোজনা – সারা ভারতে আদিবাসীদের ক্ষমতায়ণ

E Zero Point

মতামত দিন