30/08/2026 : 6:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে তৃণমূল কংগ্রেসের ইফতারের আয়োজন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৯ এপ্রিল ২০২৩:


রমজান মাস মুসলিমদের জন্য একটি পবিত্র মাস। এক মাস রোজা রেখে খুশির ঈদে সামিল হয় রোজদার সহ সকল ইসলাম ধর্মের মানুষেরা। সম্প্রীতির পশ্চিমবঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর ঈদ উৎসবে সব ধর্মের মানুষেরা মেতে ওঠেন। রমজান মাস উপলক্ষে মুসলিম মানুষদের জন্য তাই রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রাজনৈতিক সংগঠন ইফতার মেহফিলের আয়োজন করে থাকেন।

মঙ্গলবার মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারির একটি গেষ্ট হাউসে ইফতারের আয়োজন করা হয়। প্রায় ৫০০ রোজদার ইফতারে অংশগ্রহণ করেন বলে জানান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতা ও কর্মীরা।

Related posts

ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণ মামলায় দ্রুত বিচার পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ মঙ্গলকোটের জমি মালিক

ezeropoint

টাইলস প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন

E Zero Point

কেন্দ্রের কৃষি বিল ও মনীষা বাল্মিকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারকেশ্বরে

E Zero Point

মতামত দিন