27/08/2026 : 6:37 PM
আমার দেশ

বাংলাদেশ পাচারের পথে ৭টি গরু সহ ২ পাচারকারীকে আটক

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ১৭ নভেম্বর ২০২৩:


বাংলাদেশ পাচারের পথে ৭টি গরু সহ ২ পাচারকারীকে আটক করলেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ নিশিকান্ত দে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ সদলবলে অভিযান চালিয়ে এই গরুগুলি বাংলাদেশে পাচারের হাত থেকে আটকে দিলেন৷জানা গেছে, ভারত-বাংলা সীমান্ত ঘেঁষা পশ্চিম ছেড়ুলবাগ এলাকা থেকে এই গরুগুলি জব্দ করা হয়েছে৷ একইসঙ্গে হাইল্লাবাজারের জমির আলি ও দক্ষিণবন্দের সাইদুল হুসেন নামের ২ পাচারকারীকে আটক করেছেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ নিশিকান্ত দে৷

এখানে উল্লেখ করা যেতে পারে নিশিকান্ত দে গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জের দায়িত্ব নেওয়ার পর চোরাচালান কিংবা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি৷

Related posts

২২ – ২৩ এপ্রিল শীর্ষ স্থানীয় নেতৃত্বের জলবায়ু সম্মেলন

E Zero Point

আলো এবং অণুর মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে দৃষ্টি সম্পর্কিত যন্ত্রের বিষয়ে নতুন উদ্ভাবন

E Zero Point

দেশে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

E Zero Point

মতামত দিন