30/08/2026 : 10:19 PM
অন্যান্য

মেমারিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ব্যবসায়ী

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৮ নভেম্বর ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন বাজার সংলগ্ন এলাকায় গলায় ফাঁস দেওয়া এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সুব্রত নন্দী ওরফে ভুবন নন্দী (৬৭)। শনিবার বেলায়, ওই ব্যবসায়ীকে তার নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের উপস্থিতি চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে এসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেময়না তদন্তের জন্য পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা-রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভুবন নন্দী মেমারি শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তার দৈনিক সংবাদপত্রে ডিস্ট্রিবিউটরের ব্যবসা। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় মানসিক অবসাদে ভুগছিলেন,আর যার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানাই পরিবারের লোকজন।

 

Related posts

ধূমপান ও তামাক বর্জনের উত্তম সময় রমজান

E Zero Point

আগামী কাল রমজান মাসের শেষ রোজাঃ চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

E Zero Point

প্রত্যেক জেলায় নোডাল অফিসার নিয়োগ করলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নজরদারি করতে

E Zero Point

মতামত দিন