29/08/2026 : 6:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রয়াত মেমারির ইছাপুর দক্ষিণপাড়া মসজিদের মৌলানা সাহেব মোল্লা মোঃ ইদ্রিস আলী

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ ফেব্রুয়ারি ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত ইছাপুর দক্ষিণপাড়া মসজিদের প্রাক্তন মৌলানা সাহেব মোল্লা মোঃ ইদ্রিস আলী গতকাল সোমবার ১৯ ফেব্রুয়ারি রাত্রি ৯ টা ৫০ নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহত্যাগ(ইন্তেকাল) করেন। গতরাতেই তার পার্থিব দেহ বাড়িতে নিয়ে আসা হয়। জানা যাচ্ছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ইছাপুর দক্ষিণপাড়া মসজিদের ৪৬ বছর ধরে ইমামতি করেছেন।

পরিবার সূত্রে জানা যায় আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটে খয়রাতিয়া হামিদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং নামাজ শেষে ইছাপুর দক্ষিণপাড়ার নতুন পুকুরের পাড়ে তার পার্থিব দেহ কবরস্থ করা হবে। পরিবারের পক্ষ থেকে সকলকে জানাজার নামাজে সামিল হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

Related posts

বিদায় বেলায় বিষাদের সুর… মেমারির বিবেকানন্দ ইয়ংস কর্ণারে

E Zero Point

জেলায় ১৬ – ০, করোনা শূণ্য কবে হবো? পূর্ব বর্ধমানে আজ ৬৩২ জন করোনা আক্রান্ত

E Zero Point

সিপিএম থেকে বিজেপি, বর্ধমানের দাপুটে নেতা খোকন সেন আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশ হেফাজতে

E Zero Point

মতামত দিন