27/08/2026 : 6:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দীপান্বিতা ও দ্য স্ট্রীটলাইটস এর উদ্যোগে একুশে স্মরণ

জিরো পয়েন্ট নিউজ–পার্থসখা অধিকারী, মেমারি,২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


মেমারি পৌরসভার সুলতানপুর তিন নম্বর ওয়ার্ড কিশলয় উদ্যানে বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপান্বিতা ও দ্য স্ট্রীটলাইটস পত্রিকার উদ্যোগে পালিত হলো একুশে স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে মেমারি সহ সংলগ্ন এলাকার বহু কবি সাহিত্যিক ও সংগীতশিল্পী গণ অংশগ্রহণ করেন।

বিশিষ্টদের আসনে উপবেশন করেন মেমারি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান বিশ্বনাথ বিষয়ী, স্থানীয় চিকিৎসক ও কবি অভয় সামন্ত, কবি ও সাহিত্যিক অমিয় মুখোপাধ্যায়, কবি অশোক মুখোপাধ্যায়, গল্পকার শুভাশিস মল্লিক প্রমুখ জনেরা।

অনুষ্ঠানে কবিতা পাঠ, বক্তব্য প্রদান এবং সংগীত পরিবেশন করা হয়। সাহিত্য সভা শেষে একটি নাটক উপস্থাপন উপস্থিত দর্শকদের হৃদয়গ্রাহী হয়ে ওঠে। সামগ্রিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুফি রফিক উল ইসলাম, তন্দ্রা বসু ও অর্ঘ্য বসু।

 

Related posts

কালিম্পংয়ে রাস্তা উদ্বোধনে গোর্খা জনমুক্তি মোর্চা

E Zero Point

অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী

E Zero Point

মেমারি কৃষ্ণপুরে বাস দুর্ঘটনা

E Zero Point

মতামত দিন