27/08/2026 : 3:32 AM
আমার দেশ

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


রবিবার বৈকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির উৎসব হলে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সৌপ্তিক মল্লিক। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক রামকৃষ্ণ হাজরা। বক্তব্য রাখেন কনফেজ অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের বেঙ্গল সেক্রেটারী মধুসূদন ব্যানার্জী, নিখিল কুমার রায়, মতিউর রহমান, অম্বিকা মান্না সহ অন্যান্যরা।

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাক রামকৃষ্ণ হাজরা বলেন মেমারি ব্যবসায়ীদের সার্বিক কল্যানের জন্য বিগত ১৮ বছর ধরে কাজ করে চলেছে। ব্যবাসাদারদে বিভিন্ন সরকারী সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা হয়। সভাপতি বিপ্লব পাল জানান প্রায় ৫৫০ ব্যবসায়ী এই সাধারণ সভায় উপস্থিত হয়েছেন। এদিন আলোচনার শেষে সাংস্কৃতিক সংগীতানুষ্ঠান পরিবেশন হয়।

Related posts

১২ অগাস্ট পর্যন্ত চলবে না স্পেশাল ছাড়া আর কোনও ট্রেন

E Zero Point

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতাঃ ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন ভারত তথা মেমারির গর্ব দিগন্তিকা বোস

E Zero Point

কেরলে গর্ভবতী হাতি খুনে তীব্র প্রতিক্রিয়া নেট দুনিয়ায়

E Zero Point

মতামত দিন