14/09/2026 : 9:14 PM
ট্রেন্ডিং নিউজ

‘আমার প্রথম ভোট দেশের জন্য’-প্রথমবারের ভোটদাতাদের মধ্যে প্রচারাভিযান

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ :


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথমবারের ভোটদাতাদের মধ্যে ‘আমার প্রথম ভোট দেশের জন্য’ প্রচারাভিযানের বার্তা ছড়িয়ে দিতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন রেখেছেন।
প্রথমবারের ভোটদাতা এবং যুবাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করে তুলতে চলছে ‘আমার প্রথম ভোট দেশের জন্য’ প্রচারাভিযান।


এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আমার প্রথম ভোট দেশের জন্য সঙ্গীত শেয়ার করেছেন এবং প্রত্যেককে তা শেয়ার করতে বলেছেন। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন; “আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আরও অংশগ্রহনমূলক করে তোলা যাক। সর্বস্তরের মানুষের প্রতি #MeraPehlaVoteDeshKeLiye-এর বার্তা ছড়িয়ে দিতে আমি আবেদন রাখছি !”

Related posts

পাহাড়হাটী স্কুলে সাফল্যের সাথে অনুষ্ঠিত হল ‘অ্যাবাকাস ট্যালেন্ট সার্চ এক্সাম’

ezeropoint +91 7797331771

মনোময়ের মনের কথা-১ | হে মোর দুর্ভাগা দেশ !

ezeropoint +91 7797331771

টোটো চালিয়ে সংসার ও পড়াশুনো চালাচ্ছে হুগলির তমা

ezeropoint +91 7797331771

মতামত দিন