30/08/2026 : 12:49 PM
আমার বাংলা

টিচার্স ট্রেনিং কলেজে বসন্ত উৎসব এবং পুনর্মিলন উৎসব

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ মার্চ ২০২৪ :


পূর্বস্থলী এক ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত সাহাপুর শিবনাথ সাহা টিচার্স ট্রেনিং কলেজে বসন্ত উৎসব এবং পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো রবিবার। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর দেবাশীষ নাগ, কলকাতা বেলুড় মঠের মহারাজ স্বামী স্বর্ণময় নন্দ, কলেজের প্রিন্সিপাল সুশান্ত গিরি, কলেজ প্রতিষ্ঠাতার পুত্র বিল্লো সাহা সহ আরো অনেকে। এদিন রবিবার কলেজের প্রিন্সিপাল সুশান্ত গিরি তিনি বলেন, বসন্ত উৎসবের পাশাপাশি বসন্ত উৎসব কে সামনে রেখে ১১০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন উৎসবে ডেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনেকেই বলে সরকারি চাকরি নেই, আমরা তাদের উদ্দেশ্যে এবং এখানে পড়া ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করার উদ্দেশ্যেই তাদের বলি, এই ১১০ জন এই কলেজ থেকে পড়ে বেরিয়েই বিভিন্ন সরকারি কাজে লিপ্ত হয়েছেন।

Related posts

জমিয়তে উলামার বৃক্ষরোপন কর্মসূচী

E Zero Point

পশ্চিম বর্ধমানের শিক্ষক ও আলিপুরদুয়ারের শিক্ষিকা এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন

E Zero Point

লাল ঝাণ্ডায় ফেরা শুরু পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন