21/04/2026 : 3:59 PM
আমার বাংলা

একটি মিষ্টির দাম ১৫০০ টাকা! মিষ্টির মেলা শুরু হয়েছে দোগাছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৭ মার্চ ২০২৪ :


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের দোগাছিয়া দোল তলা এলাকায় ৫০০ বছরের অধিক পুরাতন দোল উৎসবকে সামনে রেখে বড় মিষ্টির মেলা। একটি মিষ্টির দাম ১৫০০ টাকা! আর বড় মিষ্টির আকর্ষণে দূরদূরান্ত থেকে হাজির হয় দোগাছিয়ার এই দোল উৎসবের মেলায় হাজির হয় মানুষ। ৫ টাকা থেকে শুরু হওয়া মিষ্টি এবছর পৌঁছেছে দেড় হাজার টাকার পর্যন্ত। গতকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী চারদিন পর্যন্ত, আর চার দিন বেচাকেনা হবে মিষ্টি। এ প্রসঙ্গে এদিন স্থানীয় এক ব্যবসায়ী মঙ্গলবার তিনি জানান, প্রতিবছরই দোল পূর্ণিমা উপলক্ষে দূর দূরান্ত থেকে মিষ্টি কিনতে হাজির হয় এই মেলায় বহু ক্রেতা, তাদের কথাকে মাথায় রেখে এবছর সর্বাধিক এখনো পর্যন্ত দেড় হাজার টাকার মিষ্টি করা হয়েছে, তাতে ব্যবহার করা হয়েছে ৪ কেজি ছানা একই সাথে একটি তৈরি করতে সময় লেগেছে তিন ঘন্টারও বেশি। আর এই মিষ্টির মেলার জন্যই প্রতিদিনই উপচে পড়া ভিড় হচ্ছে মেলায়।

Related posts

স্বাস্থ্যকর্মীদের হাতে ফুল দিয়ে উৎসাহ প্রদান মন্ত্রী স্বপন দেবনাথের

E Zero Point

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কমিটি চূড়ান্তঃএক নজরে দেখে নিন কে কে আছে শহর কমিটিতে

E Zero Point

গোবরডাঙ্গা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যুদ্ধ বিরোধী দিবসের সভা

E Zero Point

মতামত দিন