26/08/2026 : 8:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

পথ দুর্ঘটনায় মেমারির যুবকের মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৫ এপ্রিল ২০২৪ :


মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রানাপ্রতাপ রায় বয়স আনুমানিক ৩৮, বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারির সুভাষ নগরে। সূত্র মারফৎ জানা যায় বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হুগলির বৈঁচি গ্রাম জিটি রোডের উপর। প্রত্যক্ষদর্শীরা জি টি রোডের ওপর দুর্ঘটনাগ্রস্ত একজন পড়ে থাকতে দেখে পান্ডুয়া থানায় খবর দিলে শীঘ্রকই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত ঐ যুবককে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে, কর্মরত চিকিৎসক ঐ যুবককে মৃত বলে ঘোষণা করে। প্রথমে মৃত ওই যুবকের পরিচয় জানা যায়নি, পরে তদন্ত করার পর জানা যায় মৃত যুবকের নাম রানাপ্রতাপ রায় বয়স আনুমানিক ৩৮, বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারির সুভাষ নগরে।

Related posts

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

E Zero Point

মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন

E Zero Point

শেষ হলো আর একটা জন্মজয়ন্তীঃ নেতাজী ও এক উত্তরহীন প্রশ্ন – কে উত্তর দেবে?

E Zero Point

মতামত দিন