30/08/2026 : 11:49 PM
অন্যান্য

বাৎসরিক পূজোর আগেই মেমারিতে চুরি হয়ে গেল মায়ের মূর্তি

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৫ মে ২০২৪ :


বাৎসরিক পূজোর আগেই মেমারিতে চুরি হয়ে গেল মহিষ মদ্দিণী মায়ের মূর্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার এক নম্বর অঞ্চলে মহিষ ডাঙ্গা গ্রামে । ঘটনাস্থলে আসে পুলিশ । বৃহস্পতিবার মহিষমর্দিনী মায়ের বাৎসরিক পূজা । প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পুজো । স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার মহিষমর্দিনী মায়ের অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে যায় ।মঙ্গলবার সন্ধ্যায় শীতল দেয়ার পর সেবায়েত মন্দিরে তালা দিয়ে চলে যান।


এরপর বুধবার সকালে মন্দির পরিষ্কার করতে যান দায়িত্বপ্রাপ্ত এক মহিলা । তখনই তিনি দেখেন মন্দিরের গেট ভাঙ্গা । গেট কেটে কেউবা কারা মূর্তিটি চুরি করে নিয়ে গেছে বলে তার অনুমান। ঘটনার পরেই বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে জানান পুজো কমিটির সদস্যরা । ইতিমধ্যেই বৃহস্পতিবার পুজো থাকার কারণে গ্রামের প্রত্যেকটি বাড়িতে এসেছে আত্মীয়-স্বজন । বসেছে মেলা। তবে এবারে সেই উৎসবের জোয়ার থেমে গেছে।


মূর্তি খোয়া যাবার কারণে সকলেই চিন্তিত। গ্রামবাসীরা জানিয়েছেন এই নিয়ে মোট চারবার তাদের মূর্তি চুরি হলো। কিন্তু প্রতিকৃতিতে পুজো হবে বলে জানালেন গ্রামবাসীরা। রাত পোহালে মহিষমর্দিনীর বাৎসরিক পুজো তাই মূর্তিটি ফেরত পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা ।

 

Related posts

রাজ্য ধান্য ব্যাবসায়ী সমিতি ২ লাখ ১০ হাজার টাকার অনুদান দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

E Zero Point

মানুষ দৈনন্দিন জীবনে স্বভাবিক হবে কি ভাবে? | বিমল মণ্ডল

E Zero Point

পূর্ব বর্ধমান জেলাতে প্রথম করোনার পজিটিভ কেস, জানালেন জেলাশাসক বিজয় ভারতী

E Zero Point

মতামত দিন