31/07/2026 : 5:23 PM
ট্রেন্ডিং নিউজ

গঙ্গাকিশোর ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠান বর্ধমান প্রেস কর্নারে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৫ মে ২০২৪ :


১৮১৮ সালের ১৫ ই মে বাঙ্গাল গেজেটি নামে দেশের মধ্যে প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেছিলেন পূর্বস্হলী ২ নং ব্লকের পীলা অন্চলের বহড়া গ্রামের গঙ্গাকিশোর ভট্টাচার্য।গঙ্গাকিশোরের জন্ম তারিখ না জানার জন্য সংবাদপত্রের তারিখ হিসেবেই ১৫ইমে প্রতিবছর গঙ্গাকিশোরকে স্মরন করা হয় তাঁর জন্ম ভিটেয়। বর্ধমান জেলার বহু সাংবাদিক রয়েছেন যারা এখনো পর্যন্ত গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্বন্ধে কিছু জানেন না। আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম সাংবাদিক মহল থেকে সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হলো।

গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্বন্ধে বেশ কিছু আলোকপাত করা হয় প্রেস কর্নারে,তার মধ্যে বেশ কিছু বিষয়বস্তু উঠে এল আগামী দিন যেন এই ভাবেই তার স্মরণসভা এবং জন্মজয়ন্তী পালন করা হয় এবং তার নামে একটি লাইব্রেরী করা হোক এরকম ধরনের বেশ কিছু বক্তব্য রাখা হয় আজকের এই অনুষ্ঠান । যেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল সহ-সভাপতি রাজী মন্ডল সঞ্জীত কুরি সহ সম্পাদক পাপাই সরকার, সিনিয়র সাংবাদিক নীলাদ্রি সরকার বিশ্বজিৎ হাজরা সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ, ছিলেন সিনিয়র সাংবাদিক রামকুন্ডু, অপূর্ব দাস, সাধন সিনা, তারাশঙ্কর ও সহযোগিতায় বিপণ ভট্টাচার্য বুলবুল কণার,ও সুমিত ভগৎ।

যাদের জন্য এই অনুষ্ঠান কর্মসূচি সুন্দরভাবে সফল হল,গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছবিতে মালা পরিয়ে পুষ্প দিয়ে সমস্ত সাংবাদিকদের মুখ মিষ্টি করানো হয় পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে।

Related posts

‘তারিখের পর তারিখঃ আদালতের এই বদনাম কী এবার মিটতে চলেছে?

E Zero Point

আউসগ্রাম থানা ও গুসকরা পুলিশ ফাঁড়ির উদ্যোগে সামাজিক কর্মসূচী

E Zero Point

বাংলা মায়ের বীর সন্তান কানাই লাল দত্ত

E Zero Point

মতামত দিন