27/08/2026 : 3:40 AM
Lok Sabha Election2024আমার দেশ

যুবকের বুকে মিনাক্ষির ট্যাটু

জিরো পয়েন্ট নিউজ – হুগলি, ১৭ মে ২০২৪ :


লোকসভা ভোটের প্রচারে বামেদের সভায় ভীর হচ্ছে ভালোই।বিশেষ করে মিনাক্ষিদের মত বাম যুবদের সমাবেশে।বুধবার সন্ধায় চুঁচুড়া ডিআই মাঠে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করেন বাম নেত্রী মিনাক্ষি। সেই সভায় দেখা যায় এক বাম কর্মিকে। লাল ঝান্ডা হাতে দাঁরিয়ে। তার বুকে ট্যাটু করা মিনাক্ষির ছবি।

এখনো বুদ্ধ বাবু জীবিত।রাজ্য সম্পাদক মহঃ সেলিম থেকে অনেক বাম নেতৃত্ব থাকতে মিনাক্ষির ছবি কেন বুকে খোদাই করলেন? এ প্রশ্নে সুজিত বোস বলেন,মিনাক্ষি আমাদের ক্যাপ্টেন। সে যে ভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তাকে স্যালুট জানাতে এই ট্যাটু্।

ভক্তের ট্যাটু করা প্রসঙ্গে মিনাক্ষি বলেন, ভক্ত বলবেন না। আমরা একসঙ্গে রাস্তায় লড়াই আন্দোলনে থাকি। কোন কর্মীকে কোন নেতার বা কোন নেতাকে কোন কর্মীর হয়ত পছন্দ হয় সেই পছন্দের ভিতটা হলো রাজনীতি। সেই পছন্দের ভিতটা হল আদর্শ। সেই পছন্দ হলো রাস্তায় থেকে লড়াইয়ের জেদ। ফলে সেইটা যখন এক জায়গায় থাকে তখন মানুষ মানুষকে ভালোবাসে।

নেত্রী আরও জানান কিন্তু  এই কালচার যাতে নেগেটিভ দিকে না গরিয়ে যায় মাথাটা ঠিক রেখে আমরা দেশ রাজ্য বাঁচানোর লড়াই এ হাতে হাত ধরে থাকতে পারি।

Related posts

তৃণমূল প্রার্থীর প্রতি গান বেঁধে কটাক্ষ করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী

E Zero Point

তৃণমূল-বিজেপি নায়ক নায়িকা সংসদে পাঠায়ঃ সিপিআইএম প্রার্থী নীরব খাঁ বললেন মেমারিতে

E Zero Point

পরিবারের সবাই মিলে গল্প বলার জন্য কিছুটা সময় বার করুনঃ প্রধানমন্ত্রী

E Zero Point

মতামত দিন