15/07/2026 : 2:36 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ –  অতনু ঘোষ, মেমারি, ১৮ মে ২০২৪ :


গতকাল শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দেবীপুরের কালিতলা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু আহত হয়। স্থানীয়দের অভিযোগ যে দেবীপুর বুলবুলিতলা এই রাস্তার ওপর কোন স্পীড ব্রেকার নেই, এবং দেবীপুর কালিতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে। স্পীড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। এই কালিতলা এলাকায় যদি স্পিড বেকার থাকতো তাহলে গতকালের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

তাই আজ শনিবার সকাল থেকেই দেবীপুর কালিতলায় স্পিড ব্রেকারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষেরা। পথ অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক, কিন্তু তাতেও অবরোধ ওঠে না । অবরোধকারীদের দাবি যে সমস্যা সমাধান করা জন্য মেমারি ১ ব্লকের বিডিও ম্যাডামকে আসতে হবে ঘটনাস্থলে এবং তিনি আশ্বাস দিলে তবেই অবরোধ তুলবেন তারা।

দীর্ঘক্ষন অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। অবরোধে আটকে পড়া অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি সহ বেশ কিছু জরুরি পরিষেবার গাড়ি গুলিতে অবশ্য যেতে দেওয়া হয়।

 প্রায় দু’ঘণ্টা ওপর অবরোধ চলার পর অবশেষে আবারো ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং মেমারি ১ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেড়া। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন ও  স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Related posts

সাতগেছিয়া সমবায় সমিতিতে স্বচ্ছ বোর্ড গঠনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো

E Zero Point

গঙ্গা স্নান করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু

E Zero Point

ভাতারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কালুত্তক গ্রামের এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন