27/02/2026 : 8:28 AM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

জানেন কী? মেমারির গন্তারের চন্ডি মায়ের কাহিনী

জিরো পয়েন্ট নিউজ – সঞ্জয় ব্যানার্জী, মেমারি, ১৮ মে ২০২৪ :


লোককথা অনুযায়ী বছরে একবার পূর্ব বর্ধমান জেলার মেমারির আন্দুর গাম থেকে বড়মা আসেন গন্তারের ছোট বোনের কাছে। যা নিয়ে মূলত আনন্দে মেতে ওঠেন গোটা গন্তার , আন্দুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ।

হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতী মহাদেব কে তার স্বামী রুপে পেতে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সতীর পিতা। এই কথা শুনে সতী প্রাণ বিসর্জন দেন। সতীর প্রাণ বিসর্জনের কথা শুনে মহাদেব তান্ডব লীলা শুরু করেন। ভগবান বিষ্ণুর তার সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে ৫১ টি ভাগ করে দেয়। ৫১ টি অংশ ভাগ হলেও সতীর কানের কিছুটা অংশ এই গন্তারে পড়ে ।

অনেক বছর আগেকার কথা ১৬৫৪ সালে কর্ণাটক থেকে এক ব্রাহ্মণ বাংলায় ভ্রমণ করতে আসেন মহারাজ রঘুনাথ সিংহ দেবের কাছে অতিথি হিসাবে, এবং তিনি প্রস্তুতি নেন বাংলার চারদিক ঘুরে দেখবেন।  তারপর বেহুলা নদী দিয়ে ভ্রমণে বেরিয়ে জানতে পারেন এই বেহুলা নদীর পার্শ্ববর্তী কান্তার বলে একটি গ্রাম আছে। ব্রাহ্মণ সেই গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে জানতে চাই  কান্তার নামটি কি থেকে এসেছে।

গ্রামবাসীরা বলেন সতীর কানের অংশ এই গ্রামে পড়েছিল । ব্রাহ্মণ সেই কথা মহারাজ রঘুনাথ সিংহদেবকে জানান , কিন্তু তাদের মধ্যে আলোচনা শুরু হয়, মহারাজ রঘুনাথ সিংহ দেব তিনি বলেন কোন গ্রন্থে বা পঞ্জিকায় এমন ঘটনার কথা উল্লেখ নেই।

অবশেষে সেই জায়গায় অপরূপ ভাবে দর্শন দেয় মা চন্ডী। মা চন্ডী বলেন এই জায়গায় আমার মন্দিরের প্রতিষ্ঠা কর মানুষের বিশ্বাস আনার জন্য, তারপর সেই জায়গায় ব্রাহ্মণ ও রাজার রঘুনাথ সিংহদেব মিলে তৈরি করেন বিশাল মন্দির নাম – কান্তার চন্ডী মন্দির। সময়ের সাথে সাথে সেই নাম পরিবর্তন হয়ে নাম হয় গন্তার চন্ডী মন্দির ।

এই গন্তারের চন্ডী মন্দিরের কিছুটা দূরে আন্দুর গ্ৰামে অলৌকিক রূপে বিরাজ করছেন গন্তারের মা চন্ডীর বড় বোন – আন্দুরের মা চন্ডী। মূলত বছরে একবার সীতা নবমীতে গন্তারে ছোট বোনের কাছে আসেন আন্দুরের বড় বোন। আন্দুরের বড় বোন যখন গন্তারের ছোট বোনের কাছে আসেন তখন প্রায় মধ্যরাত। খড়ের আগুন জ্বালিয়ে সামান্য আলোতে ফাঁকা মাঠের মধ্য দিয়ে বন জঙ্গলের বাধা পেরিয়ে ভক্তরা নিয়ে আসেন গন্তরের ছোট বোনের কাছে, এই ঘটনাকে কেন্দ্র করে মূলত  গন্তারের চন্ডি মায়ের অনুষ্ঠান।

Related posts

হিন্দুরা কেন পালন করে রাম নবমী ? জেনে নিন শাস্ত্র কি বলছে

E Zero Point

কেমন যাবে আজ? জেনে নিন দৈনিক রাশিফলে

E Zero Point

জেনে নিন শনিবারের রাশিফল

E Zero Point

মতামত দিন