30/08/2026 : 5:40 AM
আমার বাংলা

‘বৃক্ষের টানে বৃক্ষবন্ধু ২০২৬’ অনুষ্ঠানে অরণ্য সপ্তাহের প্রথম দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি করা হলো চারাগাছ বনগ্রামে

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ১৪ জুলাই ২০২৬ঃ


প্রতিবারের ন্যায় এবারও ‘বৃক্ষবন্ধু সমন্বয় দলে’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চারাগাছ রোপন ও তার সংরক্ষণ বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের অনুষ্ঠানে পঞ্চাশটির উপর বৃক্ষচারা প্রদান করা হয় মন্তেশ্বর বিধানসভার অধীনে বনগ্রাম পরমানন্দ মিশন কে। পাশাপাশি প্রদান করা হয়, বর্ধমান ২ এর হাটগোবিন্দপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থায়, বর্ধমান ১ ভিটা অঞ্চলে এবং অন্যান্য নানা জায়গায়। এদিনের অনুষ্ঠানে ‘বৃক্ষবন্ধু সমন্বয় দলের’ ও ‘বৃক্ষবন্ধু’ সোমনাথ গুপ্তর নিজ খরচে প্রায় ৫০০ র অধিক গাছ সমগ্র জেলা ব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করেন মঙ্গলবার। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বৃক্ষ বন্ধু ডঃ সোমনাথ গুপ্ত জানান দীর্ঘ ১৫ বছর যাবত এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই অনুষ্ঠানে তিনি আরো বলেন সরকারি ক্ষেত্র থেকে প্রাপ্ত গাছ এবং নিজে উদ্যোগে হাজার হাজার বৃক্ষচারা তিনি সংগ্রহ করেন নিজের অর্থ ব্যয় করে এবং কোন কোন ক্ষেত্রে কোন সহৃদয় ব্যক্তি যদি গাছ দান করেন সেটিও গৃহীত হয় আন্তরিকতার সহিত। তিনি আরো জানান ,শুধুমাত্র গাছ লাগালে চলবে না ‘একটি গাছকে সন্তানের ন্যায় পালন করতে হবে’, এবং ‘মায়ের ন্যায় সম্মান করতে হবে’ তবেই সমাজ গাছপালার যথার্থ মর্ম বুঝতে পারবে।
তিনি আজকের দিনে সরকারি বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং পাশাপাশি ‘বৃক্ষবন্ধু সমন্বয় দলে’র সাথে যুক্ত সকল ব্যক্তি বর্গকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related posts

শিক্ষক দিবসের আগের দিন বিদ্যালয়ে চুরি!!!

E Zero Point

লকডাউনে সততার নজির মঙ্গলকোটে

E Zero Point

দারিদ্রতার সুযোগ নিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণঃ মেমারিতে গ্রেপ্তার যুবক

E Zero Point

মতামত দিন