30/08/2026 : 1:01 AM
আমার বাংলা

​মেমারিতে রাম নবমী উদযাপন কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ১৪ জুলাই ২০২৬ঃ


মঙ্গলবার মেমারি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রাম নবমী উদযাপন কমিটির উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেমারির চেকপোষ্টে সৃষ্টি হলে সকালে এই মহতী কর্মসূচিটি শুরু হয়েছে।


​অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। “এক ফোঁটা রক্ত, কারও জীবনে নতুন আলো” এবং “রক্ত দিন, জীবন বাঁচান” এই বার্তা নিয়ে আয়োজিত শিবিরে সকাল থেকেই রক্তদাতাদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।



​রক্তদান শিবিরের পাশাপাশি এদিনের কর্মসূচিতে বিনামূল্যে একগুচ্ছ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য:​সুগার পরীক্ষা, ​ইসিজি (ECG), ​রক্তের গ্রুপ নির্ণয়, ​অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে পরামর্শ, ​অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা।


​সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রণব বিশ্বাস, রবি দত্ত, স্বপন মজুমদার, বিশ্বজিৎ মজুমদারও উজ্জ্বল মন্ডল ​বলেন , “রক্তের কোনো বিকল্প হয় না। সংকটের সময়ে রোগীদের পাশে দাঁড়ানো এবং সমাজের সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” শিবিরের সুপরিচালনা এবং স্বতঃস্ফূর্ত রক্তদাতাদের অংশগ্রহণে আজকের এই কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলো উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন।

 

Related posts

রাস্তা তৈরিকে কেন্দ্র করে মঙ্গলকোজালপাড়ায় গোলমাল

E Zero Point

খন্ডঘোষ থানার ১৬ জন পুলিশ কর্মী করোনা পজিটিভ, ওসি দ্বিতীয় বার করোনা আক্রান্ত

E Zero Point

ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র দেবপুরে, স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশিগ্রামবাসীরা

E Zero Point

মতামত দিন