13/07/2026 : 8:25 PM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

মানব সেবা পরম সেবা: অসহায় মানুষের পাশে মেমারি কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রম

জিরো পয়েন্ট নিউজ মেমারি আনোয়ার আলি আনসারী, ১৩ জুলাই ২০২৬ঃ


‘মানব সেবা পরম সেবা’— এই আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মেমারির কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রম। সেই উদ্যোগেরই অংশ হিসেবে প্রতি সপ্তাহের সোমবার ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে অসহায় ও দুস্থ মানুষের হাতে যৎসামান্য খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সোমবারও মেমারি বামুনপাড়া মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন আশ্রমের গুরুজী সৎরূপদাস কাঠিয়াবাবা মহারাজ। আশ্রম সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

খাদ্যসামগ্রী গ্রহণ করতে আসা বহু মানুষ আশ্রমের এই উদ্যোগের প্রশংসা করেন এবং এমন মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকুক বলে আশা প্রকাশ করেন।

আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, মানবসেবাকেই ঈশ্বরসেবা হিসেবে মনে করে আগামী দিনেও এই সাপ্তাহিক খাদ্য বিতরণ কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Related posts

জেনে নিন আজ কেমন যাবে আপনার দিন

E Zero Point

জেনে নিন শনিবারের রাশিফল

E Zero Point

রমজান নাকি রমদান ?

E Zero Point

মতামত দিন