12/07/2026 : 11:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দারিদ্রতার সুযোগ নিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণঃ মেমারিতে গ্রেপ্তার যুবক

জিরো পয়েন্ট নিউজ, এ. এ. আনসারী, মেমারি, ৩ ডিসেম্বর ২০২৪ :


দারিদ্রতার সুযোগ নিয়ে নাবালিকা বালিকাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার মেমারি যুবক। ধৃতের নাম উত্তম সরকার (৩৪)। নাবালিকা বালিকার বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে মেমারি থানার পুলিশ অভিযুক্ত উত্তম সরকারকে গ্রেপ্তার করে। পক্সো আইনে মামলা রুজু করে এবং  ধৃত উত্তম সরকারকে মঙ্গলবার সকালে বর্ধমান আদালতে পেশ করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মেমারির মহেশডাঙ্গা ক্যাম্প দক্ষিণপাড় নিবাসী উত্তম সরকার ১২বছর ৭ মাস বয়সের বালিকার পরিবারের আর্থিক দূরাবস্থার সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ২ বছর আগে নাবালিকার মা মারা যায়। পরিবারে আছে দিনমজুর দরিদ্র বাবা ও একটি ছোট ভাই।

গত অক্টোবর মাসে মাতৃহীনা বালিকার বাবার পা ভেঙে যায়। পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়, রুজিরোজগার কিছুই ছিল না। ষষ্ঠ শ্রেণী এই ছাত্রী পড়াশুনোর সাথে সাথে সংসার চালানোর দায়ভার নিয়েছিল। পূর্ব পরিচিত হওয়ায় ধৃত উত্তম সরকার নাবালিকার বাড়িতে যাওয়া আসা ছিল। চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়া, ওষুধের খরচ সহ বিভিন্ন ভাবে নাবালিকার বাবাকে সাহায্য করত এই সময়।

কিন্তু ধৃত উত্তম সরকার দারিদ্রতা ও অসহায়তার সুযোগ নিয়ে নাবালিকা ছাত্রীকে বাড়িতে বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি বিষয়টি কাউকে জানলে ফল ভালো হবে না বলে হুমকিও দেয়। নাবালিকা ভয়ে ও অসহায় হয়ে চুপ করে যায়।

কিন্তু প্রতিবেশীরা ব্যপারটি জানতে পেরে সোমবার রাতে ধৃত উত্তম সরকারকে এলাকায় ব্যপক মারধোর করে। মেমারি থানায় গণপ্রহারের ঘটনার খবর গেলে পুলিশ এসে ধৃত উত্তম সরকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও প্রাথমিক চিকিৎসা করার পর থানায় নিয়ে আসে। নাবালিকা বালিকার বাবা সোমবার রাতেই মেমারি থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করে। মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস তদন্ত করে পক্সো আইনে গ্রেপ্তার করে। ধৃত উত্তম সরকারকে মঙ্গলবার সকালে বর্ধমান আদালতে পেশ করে। 

Related posts

ভাতার প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ছাগল বিতরণ

E Zero Point

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির সাথে উদযাপিত হল ঈদ-উল-আযহার নামাজ জামালপুরে

E Zero Point

সিপিআইএম পার্টি নেতার জীবনাবসান মেমারিতে

E Zero Point

মতামত দিন