27/08/2026 : 5:18 PM
আমার বাংলা

নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা মন্দির ও বাজারে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২১ মে ২০২৪ :


প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরার লাগানো হলো। মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে বোহার এক নম্বর পঞ্চায়েতে ব্যবস্থাপনায় মহিষ ডাঙ্গা গ্রামে , মা মহিষমর্দিনী মন্দিরে চারটি সি সি টিভি ক্যামেরা ও বিটরা বাজারে চারটি ক্যামেরা লাগানো  হলো।

মঙ্গলবার মোট আটটি ক্যামেরা লাগানো হয় প্রশাসনের উদ্যোগে।এলাকার সাধারণ জনগণের আবেদনের ভিত্তিতে।
বহুদিনের চাহিদা আজ তাদের পূরণ হল।প্রশাসনের এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নজরদারি বাড়ানো যায়। তার জন্যই এরকম উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে।

Related posts

সরগ্রামে “দুয়ারে সরকার” প্রকল্পেরক্যাম্প পরিদর্শনে বিশমীক দাস

E Zero Point

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে ১১ই জানুয়ারী নবান্ন চলো

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন