12/07/2026 : 4:38 PM
আমার বাংলা

বেপোরোয়াভাবে বাইক চালানোর অভিযোগে গ্রেপ্তার ৮

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২১ মে ২০২৪ :


বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে পূর্বস্থলী ১ ব্লকের সুলুন্টু এলাকায় পৃথক দুই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছ নাদনঘাট থানা পুলিশ।এছাড়াও তাদের কাছ থেকে ৪ টি বাইক বাজেয়াপ্ত করেছে।ধৃতরা হল রাজেশ চক্রবর্তী,সুরজিৎ সরকার,রাহুল দেবনাথ,গোপাল পাত্র,সোমনাথ দেবনাথ,সঞ্জীব রায়,স্বরূপ সাহা ও সৌরভ ভৌমিক।এদের সকলের বাড়ি নবদ্বীপ ও নাদনঘাট থানা এলাকায়।পুলিশ জানায়,সুলুল্টু এলাকার রাস্তায় রবিবার রাত দশটা নাগাদ ও গভীর রাতে বেপোরোয়াভাবে বাইক চালানোর অভিযোগে পৃথক দুই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ কালনা আদালতে পাঠানো হয়.

Related posts

আমাদপুরে রাস্তা উদ্বোধন

E Zero Point

মুর্শিদাবাদে কর্মবিরতি রেখে স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন

E Zero Point

শেষ পর্যন্ত জিআরও দপ্তর স্থানান্তর

E Zero Point

মতামত দিন