26/08/2026 : 7:58 PM
আমার দেশ

বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ!!!

জিরো পয়েন্ট নিউজ– অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ২১ মে ২০২৪ :


সাতসকালে অবিশ্বাস্য ঘটনা। গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ । বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী । বাড়ির লোকের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেড়িয়েছেন । আর সেই পদচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে । সাতগেছিয়া গ্রামের বাসিন্দা চন্দন ব্যানার্জি । বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধ্য দেবীকে মূর্তি রূপে বাড়িতেই পুজো করেন। তার ঘরের মধ্যেই রয়েছেন মা কালী । মঙ্গলবার সকালে তিনি বাড়ি দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ।

এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ । তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্যদেবী মা কালী, গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন ।

এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তে বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে। সকলেই এই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসছেন এবং অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পূজাও দিয়ে যাচ্ছেন । অনন্যা সাঁতরা পাল

Related posts

ভক্তদের দুয়ারে সবরীমালা ‘স্বামী প্রসাদম’

E Zero Point

জাহাজ চলাচল মন্ত্রক ভারতীয় বন্দরগুলিতে এবং চার্টার্ড বিমানের মাধ্যমে ১ লক্ষের বেশি জাহাজ কর্মীর ‘ক্রু চেঞ্জ” প্রক্রিয়া সম্পন্ন করেছে

E Zero Point

২০২১ – এর পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত

E Zero Point

মতামত দিন