04/09/2026 : 2:24 PM
অন্যান্য

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই মহিলা তৃণমূল কর্মী

জিরো পয়েন্ট নিউজ, হুগলি, ২১ মে ২০২৪ :


ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই মহিলা তৃণমূল কর্মী।বলাগড় ব্লকের চরকৃষ্ণবাটি এলাকার ঘটনা।
বলাগড়ের চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের চররামপুর গ্রামে বাড়ি অপর্না মন্ডল ও সঞ্চিতা মন্ডলের।তারা তৃণমূল কর্মী।তৃণমূলের বলাগর ব্লক সভাপতি নবীন গাঙ্গুলী জানান,সারাদিন দলের কাজ করার পর ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন দুই কর্মী।বেলতলার কাছে তাদের মারধোর করে বিজেপির কয়েকজন।চ্যালা কাঠ দিয়ে মারা হয়।একজনের হাত কেটে যায়।জিরাট আহমেদপুর হাসপাতলে তাদের চিকিৎসা করা হয়।


চরকৃষ্ণবাটির ১৭ নং বুথে ভোটের সময় দুপুরে তৃণমূল মহিলা কর্মীদের গালিগালাজ করে বিজেপির দুই জন।এই নিয়ে বিজেপি সঙ্গে বচসা হয়।তার পরে এই ঘটনা। রাতে তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে।

Related posts

মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে শিশুদের জন্য দুধ ও রেশন সামগ্রী প্রদান

E Zero Point

মেমারি পৌরসভা থেকে ৪০৭ জনকে জি.আর. চাল বিতরণ

E Zero Point

রমজানের সামাজিক উপকারিতা : আত্মশুদ্ধির এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা

E Zero Point

মতামত দিন