04/09/2026 : 1:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

কুসুমগ্রাম বাজারে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিও গাড়ির ধাক্কায় গুরুতর আহত একাধিক

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, সৈয়দ আবু জাফর, ৪ সেপ্টেম্বর ২০২৬:


সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারে। শুক্রবার সকালে বর্ধমানের দিক থেকে নাদনঘাটের দিকে যাওয়ার পথে একটি স্করপিও নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডের সামনে একাধিক পথচারীকে ধাক্কা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, আচমকাই স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা কয়েকজনের দিকে চলে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, গাড়িটির ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন রাজীব শেখ ও রিজিয়া খাতুন, তাঁদের বাড়ি ময়নামপুর। এছাড়াও সুস্মিতা কুন্ডু নামে রায়গ্রামের এক বাসিন্দা আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজীব শেখ ও সুস্মিতা কুন্ডুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় একটি প্রায় দেড় বছরের শিশুও আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর কুসুমগ্রাম বাজারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় ৪০ মিনিট ধরে যান চলাচল ব্যাহত থাকে। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্ত স্করপিওটি মন্তেশ্বর থানার পুলিশ আটক করেছে। গাড়ির চালক হিসেবে রাজেশ খান, বাড়ি কুসুমগ্রাম, তাঁর নাম জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে কুসুমগ্রাম বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রেক ফেল নাকি অন্য কোনও কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে মন্তেশ্বর থানা পুলিশ।

Related posts

মেমারিতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

E Zero Point

পূর্ব বর্ধমানের কলানবগ্ৰামে সংগ্ৰহশালার বোধায়ন

E Zero Point

বিতর্কিত দৃশ্য নিয়ে প্রতিবাদ পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন