20/04/2026 : 7:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পঞ্চায়েতে কোনোভাবেই গাছ কাটার অনুমোদন দেওয়া যাবে নাঃ বন ও ভূমি কর্মাধ্যক্ষ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৬ জুলাই ২০২৪ :


মেমারি – ১ নং পঞ্চায়েত সমিতির আয়োজনে মেমারি – ১ বি ডি ও অফিস মঞ্চে বনমহোৎসব-এর সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি। সূচনা কালে বক্তব্য রাখতে গিয়ে নিত্যানন্দ বাবু মূলতঃ দু’টি বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, গাছ লাগানোর চেয়েও জরুরি বিষয় হলো গাছ কাটা বন্ধ করা। এপ্রসঙ্গে তিনি উপস্থিত পঞ্চায়েত প্রধান দের বলেন, আপনারা আপনাদের পঞ্চায়েতে কোনোভাবেই গাছ কাটার অনুমোদন দেবেন না।

এছাড়াও তিনি বলেন, পরিবেশের মারাত্মক ক্ষতিকর গাছ পার্থেনিয়াম গাছ বিনাশ করতে হবে। এব্যাপারেও তিনি জন প্রতিনিধিদের সচেতন থাকার কথা বলেন। এদিন মেমারি ব্লক অফিস চত্বরে নিত্যানন্দ বাবু ও মেমারি – ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বসন্ত রুইদাস ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম একত্রে দু’টি বৃক্ষ চারা রোপণ করে বনমহোৎসবের সূচনা করেন।

অনুষ্ঠান মঞ্চে গাছ বাঁচানোর বার্তা দিয়ে সংগীত পরিবেশন করেন মনিমোহন দাস ও সম্প্রদায়। একইসাথে এদিন মঞ্চ থেকে উপস্থিত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান দের হাতে গাছের চারা এবং পার্থেনিয়াম নিধনের জন্য ২ টি করে স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। একটি করে স্প্রে মেশিন ও গাছ তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল ও পরশপাথর এবং মেমারি প্রেস ক্লাবের হাতে।

Related posts

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির উদ্যোগে আমফানের ত্রাণ বিলি দুই চব্বিশ পরগনায়

E Zero Point

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা

E Zero Point

আসানসোল- মুটিয়া মজদুর ইউনিয়নের কর্মবিরতির ডাক

E Zero Point

মতামত দিন