29/05/2026 : 7:55 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, কালনা, ২৯ অগাস্ট ২০২০ঃ


বাড়িতে পড়ানোর নাম করে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে | এই ঘটনাটির জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালনার মন্তেশ্বরের কাই গ্রামে | অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানা পুলিশ |
বাড়িতে টিউশন পড়ানোর নাম করে কালনার মন্তেশ্বরের কাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ডেকে নিয়ে আসে ওই স্কুলের শিক্ষক | বাড়িতে একার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে |
আশপাশের থেকে দুই ছাত্র এসে যাওয়ায় কোন রকমের রক্ষা পায় ঐ ছাত্রী | এরপর বাড়িতে এসে মেয়েটি সমস্ত ঘটনা তার মা কে জানায় |
তৎক্ষণাৎ সন্তানকে নিয়ে মন্তেশ্বর থানা হাজির হয় ছাত্রীর মা | এবং ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে | অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানা পুলিশ | তাকে কালনা মহকুমা আদালতে তোলা হলে ১৪দিনের জেল হেফাজতের থাকার নির্দেশ দেয় কালনা আদালত |

Related posts

‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্পের সুযোগ পেল গুসকরাবাসী

E Zero Point

পেট্রোলের সেঞ্চুরিঃ মেমারিতে বিক্ষোভ, প্রতিবাদে তৃণমূল কংগ্রেস

E Zero Point

উত্তরপ্রদেশে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে তৃণমূলের সভা

E Zero Point

মতামত দিন