07/09/2026 : 1:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিষধর সাপের ছোবলে মহিলার মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, ১৬ জুলাই ২০২৪ :


বর্ধমান শহরের কাঞ্চননগর উদয়পল্লী এলাকায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম কল্পনা কুরি বয়স আনুমানিক ৫৬বছর। কাঞ্চননগর উদয় পল্লী এলাকায় তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়িতে কাজ করার সময় তার বাম পায়ের গোড়ালিতে বিশ্বধর সাপে কামড়ায়।

পরিবারের লোকজন সাপে কাটার কথা জানতে পেরে তাকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চলে আসে চিকিৎসার জন্য। পরে সাপটিকে ধরে ফেলে এলাকার লোকজন কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক।

Related posts

অসহায় বিচারব্যবস্থা ও সাধারণ মানুষ

ezeropoint +91 7797331771

ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন পান্ডুয়ায়

ezeropoint +91 7797331771

মধুচক্র চলার সন্দেহে আটক দুই

মতামত দিন