31/08/2026 : 12:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্কুলে ঢোকার মুখে হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হয় ছাত্র-ছাত্রীদের

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, ৩০ জুলাই ২০২৪ :


স্কুলে ঢোকার মুখে হাঁটু সমান জল আর  সেই জল পেরিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের। মাঝে মধ্যেই জল কাদার মধ্যে পড়ে গিয়ে হাত পায়ে আঘাতপ্রাপ্ত হয় স্কুলের ছাত্রছাত্রীরা। বর্ষা এলেই এমনই সমস্যার মধ্যে পড়তে হয় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের কাষ্ঠ শালি চড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের।

এদিন স্কুলে পৌঁছে দেখা গেল ছাত্র-ছাত্রীরা জল পেরিয়ে স্কুল থেকে বেরোচ্ছে। এ প্রসঙ্গে এদিন স্থানীয় গ্রামবাসীরা  জানান দীর্ঘদিন ধরেই স্কুলে ঢোকার ৩০ মিটার আগে আগে থেকেই জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের।
বর্ষার সময় মূলত এই সমস্যা হয় সকলেই জানেন।


বহুবার স্থানীয় পঞ্চায়েত অফিস বিডিও অফিসে জানিও কোন কাজ হয়নি। একই সাথে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে ,স্কুলে পাঠাতে ও ভয় পাচ্ছেন ছাত্র ও ছাত্রীদের অভিভাবক গণ।অবিলম্বে এই সমস্যার সমাধান হোক এটাই চাই ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা অভিভাবক-অভিভাবিকারা।

 

Related posts

টোটো চালকে ধাক্কা, গ্রেপ্তার মেমারিতে

E Zero Point

দেবীপুরে ডাইনি সন্দেহেই কী বৃদ্ধাকে খুন? মাত্র ৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার ৪

E Zero Point

মেমারির গর্ব প্রিয়াস্মিতাঃ দৃষ্টিহীন চোখে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন

E Zero Point

মতামত দিন