06/06/2026 : 10:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দেবীপুরে ডাইনি সন্দেহেই কী বৃদ্ধাকে খুন? মাত্র ৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার ৪

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, এম কে হিমু:


কুসংস্কার প্রথার জন্যই কী খুন হতে হলো আদবাসী বৃদ্ধা লক্ষী হেমরমকে?
শুক্রবার সাত সকালে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের গৌরীপুর গ্রামের ঝাপান তলায় এক আদবাসী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। বৃদ্ধার নাম লক্ষী হেমরম। বাড়ি থেকে আনুমানিক ১০০ মিটার দূরে তার মৃতদেহ একটি পানা পুকুর থেকে  উদ্ধার হয়। জানা যায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাঁর দেহে। প্রাথমিক ভাবে খুনের তদন্তে নেমে মাত্র চার ঘন্টার মধ্যেই ৪ জনকে দেবীপুর এলাকা থেকেই গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম সুজন হাঁসদা (৩২), সন্দীপ মুর্মু (২৬), বিনয় হাঁসদা (৩২), সেবা হাঁসদা (২৬)।

শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলা পুলিশের এডিশনাল এস পি অর্ক ব্যানার্জী মেমারি থানায় সাংবাদিক সম্মেলনে বলেন প্রাথমিক তদন্তে জানা যায় কুসংস্কারে বশবর্তী হয়ে ধৃত চারজন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বৃদ্ধা লক্ষী হেমরমকে হত্যা করে।অডিশনাল এস পি ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডি এস পি মেমারি মিজানুর রহমান, সি আই বিপ্লব পরামানিক, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায় ডাইনি অপবাদে খুন হতে হলো বৃদ্ধা লক্ষী হেমরমকে।

Related posts

মেমারি জামিয়ার মসজিদে চুরির ঘটনায় জড়িত অপরাধী গ্রেফতার

E Zero Point

জাতীয় কংগ্রেসের কার্যালয় উদ্বোধন মেমারিতে

E Zero Point

রাজ্য সড়কের উপর রণগ্রাম সেতুর পরিদর্শনে জেলাশাসক

E Zero Point

মতামত দিন