28/08/2026 : 7:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দেবীপুরে ৮৪ বছরের বৃদ্ধা মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ! ঘটনাস্থলে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী!

জিরো পয়েন্ট নিউজ, শিশির কুমার দে ও সত্য নারায়ণ শিকদার:


৮৪ বছরের বৃদ্ধাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের গৌরীপুর গ্রামে শুক্রবার সকাল বেলায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।। ঘটনাস্থলের মেমারি থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং তদন্তের জন্য বর্তমানে বাড়ির চারপাশ ঘিরে দিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যাচ্ছে ওই বৃদ্ধার নাম লক্ষী হেমরম বয়স ৮৪ বছরএবং সে বাড়িতে একাই থাকতো। শুক্রবার সকালে বাড়ি থেকে আনুমানিক ১০০ মিটার দূরে তার মৃতদেহ একটি পানা পুকুরের থেকে দেহ  উদ্ধার হয়। একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার দেহে এমনটাই জানাচ্ছে প্রতিবেশীরা। কি কারনে খুন এখনো বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ তবে মেমারি থানার পুলিশ তৎপরতার সাথে তদন্ত চালাচ্ছে।

Related posts

মেমারিতে চায়ের দোকানের মালিককে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

E Zero Point

মেমারিতে প্রকাশ্য সভায় তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

E Zero Point

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মন্ত্রী বেচারাম মান্না

E Zero Point

মতামত দিন