01/09/2026 : 8:13 AM
আমার বাংলা

মেমারির সমবায় সমিতিতে জয়ী তৃণমূল কংগ্রেস- বিজয় মিছিল

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৯ অক্টোবর ২০২৪ :


আরজি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা তো বটেই নাগরিক সমাজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল। ঠিক সেই আবহে রাজ্যের বিভিন্ন এলাকার সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল সবুজ ঝড়।

পূর্ব বর্ধমান জেলার কামালপুর, মল্লিকা পুর, কোলে ও কাশিয়ারা এলাকার মানুষ গন্তার-২ অঞ্চলের কাশিয়ারা পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি (লি: টি:) এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ শে ৪২ আসনে সমর্থন জানালেন।

এই জয়ের আনন্দ এলাকাবাসীকে ধন্যবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটিক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি ও মেমারি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য সদস্য ও অঞ্চল প্রধান, তৃণমূল কর্মীরা।

Related posts

কালনার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি

E Zero Point

কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের শিক্ষক দিবস উদযাপন

E Zero Point

রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মহিলা

E Zero Point

মতামত দিন