13/07/2026 : 5:17 AM
আমার বাংলা

ক্লাব সেলিব্রেশন ০০৭ এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৭ নভেম্বর ২০২৪ :


জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা  ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ; গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়।

জানা যায়  কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র! রাজ্যে কৃষ্ণনগর ছাড়াও চনন্দননগরের জগদ্ধাত্রী পুজো সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন রাজ্যের বিভিন্ন এলাকাতে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ক্লাব সেলিব্রেশন ০০৭ এর সপ্তম বর্ষ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বর্গীয় শুভেন্দু গুহ নামাঙ্কিত মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার, মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার বিষয়ী, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ স্থানীয় কাউন্সিলর ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।
ক্লাব সেলিব্রেশন ০০৭ এর সভাপতি তসমিনা খাতুন ও সম্পাদক রাজু দেবনাথ জানান জগদ্ধাত্রী মায়ের আরাধনা উপলক্ষ্যে ৫ দিন ব্যপী স্থানীয় ও জনপ্রিয় শিল্পীদের নিয়ে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ কোলে।

Related posts

সাত সকালে বিপত্তি! বিধ্বংসী আগুন লাগল কালনায়

E Zero Point

নবনিযুক্ত ব্লক যুব সভাপতিকে সংবর্ধনা মেমারিতে

E Zero Point

কাজের স্বীকৃতি পায়নি গ্রামীন সম্পদ কর্মীরা,

E Zero Point

মতামত দিন