22/09/2026 : 11:50 AM
আমার বাংলা

নন্দীগ্রামে জগদ্ধাত্রী ঠাকুর পরিদর্শন করলেন বাংলা সিরিয়াল খ্যাত অভিনেতা

জিরো পয়েন্ট নিউজ, কাটোয়া, ১১ নভেম্বর ২০২৪ :


দশমীর দিনে নন্দীগ্রামে বিভিন্ন জগদ্ধাত্রী ঠাকুর পরিদর্শন করলেন বাংলা সিরিয়াল খ্যাত অভিনেতা তথা পরিচালক নব্যেন্দু সামন্ত। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা। নন্দীগ্রামে ৫টি বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। এর মধ্যে দুটি রায় বাড়ির পুজো,আর দুটি সামন্ত বাড়ির পুজো,অপর একটি রেজ বাড়ির পুজো।

গ্ৰামের সমাজসেবী চিরঞ্জীব রায় মারা যাওয়ার জন্য এইবার জগদ্ধাত্রী পুজোয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বন্ধ রয়েছে। গ্ৰামবাসী রাহুল রায়ের আহ্বানে নন্দীগ্রামে জগদ্ধাত্রী ঠাকুর পরিদর্শন করলেন বাংলা সিরিয়াল খ্যাত অভিনেতা তথা পরিচালক নব্যেন্দু সামন্ত। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্ত সহ এলাকাবাসীরা।

Related posts

দুর্ঘটনায় নিহত শাবককে আগলে রাখল মা, মায়ের ভালোবাসার অনন্য ছবি দেখা গেল পূর্ব বর্ধমানে

বৃক্ষরোপন কর্মসূচী হুগলীতে

ezeropoint +91 7797331771

নতুন দিশার হাত ধরে ভাইঝির অভিনব জন্মদিন পালন শিক্ষক দম্পতির

ezeropoint +91 7797331771

মতামত দিন