12/07/2026 : 5:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দুর্ঘটনায় নিহত শাবককে আগলে রাখল মা, মায়ের ভালোবাসার অনন্য ছবি দেখা গেল পূর্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৫ মে ২০২৩:


সন্তানের প্রতি স্নেহের ব্যাপারে সব জননীই বোধহয় সমান, তা মানুষ হোন বা পশু হোক। দুর্ঘটনায নিহত শাবককে ঘন্টার পর ঘন্টা আগলে রাখল এক মা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালটিকুড়িতে মাতৃ স্নেহের এক অনন্য ছবি ধরা পরল শুক্রবার সকালে। জানা যায় কালটিকুড়িতে বাসস্ট্যান্ডের কাছে বাদশাহী সড়কের উপর সড়ক দুর্ঘটনায় মারা যায় এক সারমেয় বাচ্চা।

কিন্তু সেই ঘটনার পর যে ছবি দেখল স্থানীয় মানুষজন তাতে সকলেই হতবাক। একদিকে রাস্তার উপর দিয়ে ছুটে যাচচ্ছে দ্রুতগামী যানবাহন আর অন্য দিকে রাস্তার ঠিক ধারেই সারমেয় বাচ্চাটির মা তার মৃতদেহ আগলে বসে আছে ঘন্টার পর ঘন্টা, মৃত্যুকে উপেক্ষা করে।
এ ছবি দেখতেই এলাকার মানুষ হতবাক হয়ে যায়। স্থানীয় বাসিন্দা সবুজ চৌধুরী জানান, শুধু আগলে রেখেছেন তা না বাচ্চা মরে যাওয়ার পর মা কিছুই খায়নি। তাকে খাবার দিতে গেলেও কোন খাবার মুখে তুলে নেয়নি।

মুরাদীপুরের বাসিন্দা আমির শেখ জানান যে মায়ের ভালোবাসা সব সময় পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। তাই এই সারমেয় দেখে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। কারণ অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কিছু মা বৃদ্ধাশ্রমে থাকছেন।তো সেই সমস্ত সন্তানদের এই সারমেয়র কাছ থেকে শিক্ষা নেয়া উচিত। মায়ের ভালোবাসার অনন্য ছবি দেখল আজ ভাতারবাসি ।

Related posts

আই লাভ বহরমপুর – সেলফিয়ানদের নতুন ঠিকানা

E Zero Point

খণ্ডঘোষে দুয়ারে সরকার প্রকল্পের অনুষ্ঠান

E Zero Point

আইনী সচেতনতা শিবির মেমারিতে

E Zero Point

মতামত দিন