07/09/2026 : 2:51 PM
আমার বাংলা

মেমারিতে গরু বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

জিরো পয়েন্ট নিউজ, মেমারি ও বর্ধমান, ১৩ নভেম্বর ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পালসিট এলাকায় জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গরু বোঝাই পণ্যবাহী গাড়িকে বেআইনি ভাবে দাঁড় করিয়ে, ভয় দেখিয়ে চালকের থেকে তোলাবাজি করার চেষ্টা করে বেশ কয়েকজন। এই ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সন্তু ঘোষ, কামাল মন্ডল ওরফে ছোটন, সোমনাথ পালিত, দেব্রজিৎ ঘোষ ওরফে দেবু ও বিপদতারণ রায়। জানা যায় ধৃতদের বাড়ি আউসগ্রাম, গুসকরা, ভাতার, মেমারি এলাকায়।

বুধবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে ভারপ্রাপ্ত বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।  এছাড়াও দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণের জন্য মেমারি থানার পুলিশের আবেদনে টিআই প্যারেডের সম্মতি দিয়েছেন ভারপ্রাপ্ত বিচারক।

সূত্র মারফৎ জানা যায়, গত ২০ অক্টোবর  বর্ধমান থেকে মেমারির দিকে যাওয়া একটি গরু বোঝাই পণ্যবাহী গাড়িকে থামিয়ে চালকের কাছ থেকে ভয় দেখিয়ে ১২০০ টাকা আদায় করে। তার সাথে সাথে চালকের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর চালক সমগ্র ঘটনা জানিয়ে প্রথমে মেমারি থানার অন্তর্গত পালসিট ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানাতে গেলে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

পরে চালক পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কে সরাসরি গোটা ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত করেন, আর তার পরই মেমারি থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন চালক। পুলিশ সূত্রে জানা যায় চালকের নাম  মেঘদূত পাল।

এই ঘটনায় গোটা জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনায় ওই সময়ে কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে অপসারিত করা হয়েছে । এছাড়াও বিশেষ সূত্রে জানা যায় ধৃতরা সম্ভবত থানার ডাক পার্টির কাজ করতো।

Related posts

ঘরে বসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালনা কলেজের বিএড বিভাগের

ezeropoint +91 7797331771

তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার

মাস্ক পরলে ফ্রি তে পেয়াঁজ বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন