23/07/2026 : 4:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ ডিসেম্বর ২০২৪ :


মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম অতনু কোলে। বয়স ৩২ বছর। মৃত ওই ব্যক্তির বাড়ি মেমারি থানার কোলেপাড়া এলাকায়। স্থানীয়দের কাছে জানা যায় মেমারির তাতারপুরে জিটি রোডে সোমবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ মেমারি থেকে নিমোর দিকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলো তখন রসুলপুরের দিক থেকে মেমারির দিকে আসা একটি বোলেরো-পিকাপ ভ্যান সজোরে ধাকা মারে তাকে ।

বাইক থেকে ছিটকে পড়েন ঐ বাইক আরোহি অতনু কোলে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান মাথায় আঘাত গুরুতর। তীব্র রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে মেমারি থানার পুলিশ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


মৃতের পরিবার কাছ থেকে জানা যায় , মেমারির নিউ মার্কেট এলাকায় ইলেকট্রিক সরঞ্জাম মেরামতের কাজ করত অতনু কোলে । এদিন বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Related posts

বর্ধমানের ঐতিহ্যবাহী শূলি পুকুরের নাম পরিবর্তন

E Zero Point

শ্রীরাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কমিটি গঠন বর্ধমানে

E Zero Point

গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ

E Zero Point

মতামত দিন