26/08/2026 : 3:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, নূর আহামেদ মেমারি, ২২ জানুয়ারি ২০২৫ :


মঙ্গলবার রাতে মেমারি থেকে উদ্ধার হলো বেআইনি মদ। মেমারি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ৩০ লিটার বেআইনি মদ উদ্ধার করে মেমারি ২ নং ব্লকের অন্তর্গত ধনুই মোড় থেকে। জানা যায় রাস্তার মোড়ে প্রকাশ্যে বেআইনি ভাবে মদ বিক্রি ও মজুদ করে রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম বড়পলসানের বাসিন্দা মধু রজমোলা ও আশাপুরের বাসিন্দা মঙ্গল হাঁসদা। সুনির্দিষ্ট ধারাতে মামলা রুজু করে ধৃতদের বুধবার বেলাতে বর্ধমান আদালতে পেশ করা হয়।

Related posts

তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিককে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে

ezeropoint

 ক্ষুদেদের সাঁতার প্রশিক্ষণ

E Zero Point

জনবিরোধী নীতির প্রতিবাদ ও শহীদ স্মরণ জামালপুরে

E Zero Point

মতামত দিন