27/08/2026 : 9:30 PM
আমার বাংলা

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধিদল

জিরো পয়েন্ট নিউজ,  বিশেষ সংবাদদাতা, জামালপুর, ৩০ জানুয়ারি ২০২৫ :


পূর্ব বর্ধমানের জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এলেন উচ্চ পর্যায়ে সরকারী প্রতিনিধিদল। বুধবার জামালপুর ২ অঞ্চলের জামালপুর হাই স্কুলে ও চকদিঘী অঞ্চলের চাকদিঘী হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প হয়।

বুধবার সেই ক্যাম্প দুটি ঘুরে দেখতে আসেন শম্পা হাজরা, জয়েন্ট সেক্রেটারি এল আর পশ্চিমবঙ্গ সরকার, অতিরিক্ত জেলা শাসক এল আর পূর্ব বর্ধমান বিশ্বরঞ্জন মুখার্জী, ডেপুটি ডি এল আর ও পূর্ব বর্ধমান ভূপ্রভা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন দুই প্রধান মিঠু পাল, অসীমা বাগ, শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা।

উৎসবের আবহে এই দুয়ারে সরকার ক্যাম্প দেখে তাঁরা খুব খুশী। ক্যাম্পে আগত সকল মানুষের সাথে তাঁরা আলাদা ভাবে কথাও বলেন।

Related posts

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

E Zero Point

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

E Zero Point

পূর্বস্থলীতে অমানবিক ও বর্বর আচরণে গরুর মৃত্যু

E Zero Point

মতামত দিন