30/08/2026 : 12:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সরস্বতী পূজায় রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ,  বিশেষ সংবাদদাতা, জামালপুর, ৪ ফেব্রুয়ারি ২০২৫ :


জামালপুরের জাড়গ্রাম অঞ্চলের দাসপুরে মল্লিকপারা প্রগতি সংঘের সরস্বতী পূজা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ছিল তাদের রক্তদান শিবির। এই উপলক্ষ্যে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, আলাউদ্দিন শেখ, শেখ মনতাজ, ওয়াসিম সরকার বিশিষ্ট ব্যবসায়ী গফ্ফার সাহেব, সফিকুল ইসলাম, প্রধান নূরজাহান বিবি সহ অন্যান্যরা।

মেহেমুদ খান বলেন রক্তদান এক মহান দান। প্রগতি সংঘ যে কাজ করল টা সত্যি প্রশংসার দাবী রাখে। তিনি ক্লাবের সভাপতি ও সম্পাদককে ধন্যবাদ জানান। ক্লাবের সম্পাদক মানিক মল্লিক ও সভাপতি সাগর চন্দ্র মল্লিক জানান আজকের এই রক্তদান শিবিরে নারী ও পুরুষ মিলে মোট ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় চুঁচুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে। সরস্বতী পূজা কে কেন্দ্র করে কোনো ক্লাবের এই রকম আয়োজন এলাকার মানুষ প্রশংসা করছেন।

Related posts

মঙ্গলকোট থানার বড় সাফল্যঃ ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীর ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার

E Zero Point

বর্ধমানে করোনা সৈনিকদের পাশে বেসরকারি নার্সিংহোম

E Zero Point

যাদবপুরের ব়্যাগিং কাণ্ডে ৪ পড়ুয়াকে আজীবন বহিষ্কার!!!

E Zero Point

মতামত দিন