23/07/2026 : 8:20 AM
আমার বাংলা

কাটোয়া থানা এলাকায় আরও ৮৮টি সিসিটিভি ক্যামেরা

জিরো পয়েন্ট নিউজ,  বিশেষ সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ৮ ফেব্রুয়ারি ২০২৫ :


পূর্ব বর্ধমান জেলাকে সিসিটিভির নিশ্ছিদ্র নজরদারিতে রাখার অভিপ্রায়ে শনিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার  সায়ক দাস জেলার অগ্রদ্বীপ ফাঁড়ির সামনে কাটোয়া থানার সিসিটিভি প্রজেক্টের ফেজ সিক্স এর উদ্বোধন করলেন। এই দফায় অগ্রদ্বীপ গাজীপুর কালিকাপুর সুয়াগাছি গোড়াগাছা দেয়াসিন মালঞ্চ রামদাসপুর খেদাপাড়া ইত্যাদি এলাকায় আরও নতুন ৮৮ টি ক্যামেরা সংযোজিত হলো।

পুলিশ সূত্রে জানা যায় ৮৮ টি  সিসিটিভি ক্যামেরা  সংযোজনের ফলে কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরার সংখ্যা দাঁড়াল প্রায় ১১০০। এ ছাড়াও প্রায় সমস্ত ব্যাংক, বাজার স্বর্ণ বিপণি সহ গুরুত্বপূর্ণ রাস্তা ও প্রতিষ্ঠান সিসিটিভি নজরদারির মধ্যে রইল।

Related posts

দুর্যোগের মধ্যেও কাজ করে চলেছে ওরা

E Zero Point

বড়শুল ১ গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্প

E Zero Point

৫০ বছরের রাস্তার দাবী পূরণ হলো ভাতারে

E Zero Point

মতামত দিন