19/06/2026 : 10:33 PM
আমার বাংলা

স্কুলের মধ্যে শিক্ষক-শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্তঃ গ্রামবাসীর মাস পিটিশন

জিরো পয়েন্ট নিউজ – বিশেষ সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ :


সাতগাছিয়া জিএসএফপি বিদ্যালয় এক শিক্ষক এবং এক শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে হাতবাক স্থানীয় বাসিন্দারা। স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে শিক্ষক-শিক্ষিকাকে পাঠানো হোক অন্যত্র এই স্কুল থেকে এমনই দাবি নিয়ে এদিন বুধবার কালনা দু’নম্বর ব্লকের সাতগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটি মাস পিটিসান জমা দিল স্থানীয় এলাকার গ্রামবাসী ও একই সাথে স্থানীয় স্কুলের অভিভাবকরা।

তাদের দাবি গত শুক্রবার স্কুলের মধ্যেই স্কুলের প্রধান শিক্ষক পুলক মন্ডল ও এক দিদিমণি অন্তরঙ্গ মুহূর্তে তারা ধরা পড়েন, স্কুলের ওই দিনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ঐ শিক্ষক ও শিক্ষিকাকে পাঠানো হোক অন্যত্র এমনই দাবি নিয়ে প্রধানের কাছে একটি মাস পিটিশন জমা দেন তারা।

এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান হরে কৃষ্ণ মন্ডল তিনি বলেন একটি গ্রামবাসীদের তরফে একটি অভিযোগ পেয়েছি এটি এস আই এবং বিডিওকের পাঠানো হবে। অভিযোগ ওঠাও ওই প্রধান শিক্ষক তিনি জানান, আমি দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছি, এ বিষয়ে আমাকে অফিসিয়াল কেউই কিছুই জানায়নি।

Related posts

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাজ্য সম্মেলন বর্ধমানে

E Zero Point

দুয়ারে সরকারের মোবাইল ভ্যানের শুভ উদ্বোধন মেমারিতে

E Zero Point

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মন্ত্রী বেচারাম মান্না

E Zero Point

মতামত দিন