29/08/2026 : 12:23 AM
আমার দেশকৃষি-পরিবেশ

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাঃ চাষীভাইদের জন্য সুখবর মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মেমারি, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ :


সোমবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাকে সামনে রেখে মেমারিতে ১০০ চাষীদের নিয়ে একটি আলোচনাসভা ও সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত হলো। ইন্ডিয়ান পটাশ লিমিটেডের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রে রিটেলার অনুদেব দাসের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে উপস্থিত চাষীদের কৃষিকাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা মূলক আলোচনা হয়।

এদিন ইন্ডিয়ান পটাশ লিমিটেডের আধিকারিকরা, ইন্ডিয়ান পটাশের নতুন প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সারের ব্যবহার, সঠিকমাত্রা, কী ধরনের সার কোন চাষে ব্যবহার করা হয় এই বিষয়ে চাষীদের প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা হয়।

জানা যায় ইন্ডিয়ান পোটাশ লিমিটেড অর্থাৎ আইপিএল মূলত ভারতে আমদানি করা পটাসিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেনযুক্ত সারের ব্যবসা করে। এটি কৃষিজ উদ্ভিদের জল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এবং সুস্থ, জোরালো বৃদ্ধি এবং রোগ, পোকামাকড় এবং চাপের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ নিশ্চিত করার জন্য নাইট্রোজেনের সাথে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করে ।

উপস্থিত ছিলেন ইন্ডিয়ান পটাশ লিমিটেডের সিনয়র রিজিওনাল ম্যানেজার অরুনকুমার পানিগ্রাহী, প্রতিনিধি সত্যজিৎ হাজরা, সৌরভ বসাক, বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ এগ্রিকালচারাল প্রোডাকসন এণ্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের প্রশাসনিক আধিকারিক তপন গণ, ম্যানেজার সুজিত নন্দী এবং প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রেের রিটেলার অনুদেব দাস।

Related posts

আগামীকাল ‘রোজগার মেলা’য় ৭১ হাজার প্রার্থীর মধ্যে নিয়োগপত্র বন্টন করবেন প্রধানমন্ত্রী

E Zero Point

জৈব পচনশীল বর্জ্য থেকে বিজয়পুরের এনএফএল সার উৎপাদন করবে

E Zero Point

করোনা থেকে ভারতে সুস্থতার হারে বেড়ে ৭৮ শতাংশ

E Zero Point

মতামত দিন